,

ছাঁটাইয়ের প্রতিবাদে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

news-image

সাভার প্রতিনিধি : ছাঁটাইয়ের প্রতিবাদে আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ শ্রমিকরা। আজ শনিবার সকালে আশুলিয়ার নরসিংহপুরের তাজপুর এলাকায় সিগমা গ্রুপের ‘সিগমা ফ্যাশন লিমিটেড’-এর শ্রমিকরা এই বিক্ষোভ করেন।

শ্রমিকরা জানিয়েছে, ওই কারখানায় প্রায় ১ হাজার ২০০ শ্রমিক কাজ করেন। করোনার কারণে কারখানা বন্ধ দিয়েছিল এপ্রিলের ৫ তারিখ পর্যন্ত। পরে কারখানা লেঅফ ঘোষণা করে মে মাসের ১ তারিখ পর্যন্ত। তবে কোনো ধরনের নোটিশ ছাড়াই গতকাল শুক্রবার রাতে কারখানা কর্তৃপক্ষ ৭০৯ জনকে ছাঁটাই করে দেয়ালে নোটিশ টাঙিয়ে দেয়। খবর পেয়ে শনিবার সকালে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।

কারখানাটির সুয়িং অপারেটর ফাহিমা বলেন, ‘গত ১৬ এপ্রিল আমাদের বেতন পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ। বেতন পরিশোধের দিন একটি ফাইলে কমপক্ষে ১৫ স্থানে স্বাক্ষর নেয়। কেন এই স্বাক্ষর নিয়েছে-তা আজ বুঝলাম।’

নাম প্রকাশ না করার শর্তে কারখানার একাধিক শ্রমিক বলেন, এমনিতেই আমরা করোনায় ভয়ে বাসা থেকে বের হতে পারছি না। কারখানার সামনে নোটিশ টাঙিয়ে দিয়ে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে। আমরা বাসাও ছেড়ে দিতে পারছি না। বাসা ছেড়ে দিতে চাইলে তিন মাসের বাসা ভাড়া দিয়ে চলে যেতে বলে বাড়িওয়ালারা।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, ‘যা করেছি, তার সব নোটিশে লেখা আছে।’ তবে কারখানা বন্ধকালীন শ্রমিক ছাঁটাইয়ের কারণ জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

এদিকে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর