হাসপাতালের গেট বন্ধ থাকায় ফুটপাতে অপেক্ষা ৬৯ করোনা রোগীর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হাসপাতালের গেট বন্ধ। ভেতরে ঢোকার উপায় নেই। তাই করোনাভাইরাসে আক্রান্ত ৬৯ জন রোগীকে অপেক্ষা করতে হলো ফুটপাতে বসে। পরে অবশ্য চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য কর্মীরা এসে তাদের নিয়ে যান ও ভর্তি করান করোনা চিকিৎসায় নির্ধারিত ওয়ার্ডে।

এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, এমন অদ্ভূত ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের ইটাওয়াহ জেলার সাইফাইয়ে অবস্থিত মেডিকেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে।

গত বৃহস্পতিবার উত্তর প্রদেশের আগ্রা জেলার একটি হাসপাতাল থেকে ৬৯ জন করোনা আক্রান্তকে মেডিকেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয় উন্নত চিকিৎসার জন্য। কারণ ওই অঞ্চলে মেডিকেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের হাসপাতালটিই সবচেয়ে বড় ও আধুনিক।

১১৬ কিলোমিটার দূর থেকে একটি বাসে করে নিয়ে আসা হয় ৬৯ জন করোনা আক্রান্তকে। কিন্তু সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে ভর্তি না করিয়ে বন্ধ গেটের বাইরে ফুটপাতে বসিয়ে রাখা হয়।

স্থানীয় কয়েকজন বিষয়টি মোবাইলে ভিডিও করেন। এক পর্যায়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। একটি ভিডিওতে দেখা যায়, ফুটপাতের ওপর রোগীরা বসে আছেন। সবাই মুখে শুধু একটি মাস্ক পরে আছেন। সুরক্ষা উপকরণ পরিহিত দুই পুলিশ সদস্যকে দেখা গেছে রোগীদের দূরত্ব বজায় রেখে বসানোর দায়িত্ব পালন করতে।

কিছুক্ষণ পর পুলিশের আরেক কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান। তিনি রোগীদের বলেন, ‘খুব শিগগির হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা এখানে আসবেন। কিন্তু আপনারা যদি আশপাশে ঘোরাঘুরি করেন তাহলে অন্যরাও করোনায় আক্রান্ত হতে পারে। আপনারা যে আসছেন এ তথ্য আগে থেকে আমাদের জানা ছিল না।’

একই অভিযোগ করেছেন মেডিকেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. রাজ কুমার। তিনি বলেন, যোগাযোগ ঘাটতির কারণেই এমন অপ্রীতিকর পরিস্থির সৃষ্টি হয়েছে। তবে প্রস্তুতি সম্পন্ন করে কিছুক্ষণ পরই রোগীদের হাসপাতালের ভেতর নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ