রংপুর ও সৈয়দপুরে ৯২০ পরিবারকে খাদ্য সামগ্রী দিলো এফওএইচ ও হিড

news-image

রংপুর প্রতিনিধি : ফ্রেন্ডস অফ হিউম্যানিটি (এফওএইচ) ইউএসএ এর আর্থিক সহযোগিতায় রংপুর নগরী ও সৈয়দপুরে অবস্থিত ৭টি ঋঙঐ- প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত গরীব বস্তিবাসী শিশুদের পরিবারবর্গ, শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারিদের ৯২০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) রংপুর।

চলমান করোনা মহামারী প্রতিরোধের লক্ষে “ত্রান বিতরণ” কর্মসূচীর আওতায় আজ শুক্রবার সকালে ৯২০ পরিবারের মাঝে ২০কেজি করে চাল, ৫ কেজি করে আটা, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ২ লিটার তেল, ২ কেজি পিয়াজ, ১ কেজি লবন, ৫ কেজি আলু, সাবান ও চাপাতাসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) রংপুর সংস্থার নির্বাহী পরিচালক ও রংপুর সিটির ২৭নং ওয়ার্ড কাউন্সিলর হারুন-অর-রশিদ, হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) সংস্থার ভাইস-প্রেসিডেন্ট এম.এ.বারী, সহকারী পরিচালক মোঃ শরফুদ্দিন, প্রোগ্রাম ম্যানেজার মোঃ ছাব্বির হোসেন, নির্বাহী কমিটির কার্য্যকরী সদস্য এম.এ.আউয়াল, ওয়াকিল আহমেদ, এফওএইচ এডমিনেষ্ট্রেটর আশনা এবং কো-অর্ডিনেটর মোঃ লতিফ প্রমুখ।
উল্লেখ্য, হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) একটি সামাজিক উন্নয়ন সংস্থা গত দীর্ঘ ১৪ বৎসর যাবৎ সুনামের সাথে বাংলাদেশের বহুল প্রচলিত ও প্রতিষ্ঠিত এনজিওগুলোর আর্থিক সহয়োগীতায় রংপুর অঞ্চলসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ