,

রংপুরের জমি সংক্রান্ত বিরোধে সেটেলম্যান্ট অফিসের কর্মচারীকে কুপিয়ে হত্যা : দুজন গ্রেফতার

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর পশুরাম চিলেরঝাড় গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জহুরুল ইসলাম (৪৫) নামে সেটেলম্যান্ট অফিসের কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে পশুরাম থানার ওসি মোহছেনুল গনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, পশুরাম চিলেরঝাড় গ্রামের মোজাম্মেলের সাথে নিহত জহুরুল ইসলামের জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। আজ শুক্রবার সকালে এ নিয়ে দুপক্ষকে নিয়ে শালিস বসে। বৈঠক চলা কালে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে মোজাম্মেল ও তার স্বজনরা জহুরুল ইসলামের মাথায় ছোড়া দিয়ে আঘাত করলে ঘটনা স্থলেই তিনি নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

এ ব্যাপারে পশুরাম থানার ওসি মোহছেনুল গনির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোজাফফর হোসেন ও আমেনা বেগম নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিহত জহুরুল ইসলামের ছেলে রায়হান আলী বাদী হয়ে পশুরাম থানায় হত্যা মামলা দায়ের করেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা