সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে কাবিখার চালসহ ইউপি সদস্য আটক

news-image

রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়ায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির ২৭৯০ কেজি চালসহ আশরাফুল আলম নামে এক ইউপি সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আশরাফুল উপজেলার বালপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য। গতকাল বৃহস্পতিবার বিকেলে কাউনিয়া উপজেলার তিস্তা রাজেন্দ্র্র বাজার থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান, ইউপি সদস্য আশরাফুল কাবিখার ওই চাল রাজেন্দ্র বাজারের পুস্প নামে এক ব্যক্তির গোডাউনে বস্তা পরিবর্তন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পরিমাণ চালসহ ইউপি সদস্য আশরাফুল আলমকে হাতেনাতে ধরা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার উলফৎ আরা বেগম জানান, আদালতের নির্দেশে উদ্ধারকৃত চালের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী