সালাম দিয়ে রমজানের শুভেচ্ছা ট্রুডোর

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

করোনাভাইরাস মহামারির মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার থেকে রোজা রাখা শুরু করেছেন মুসলমানরা। শুক্রবার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি ভিডিও পোস্ট করেন ট্রুডো। ভিডিওতে সবাইকে সালাম দিয়ে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। কানাডা ও বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা আজ থেকে রোজা রাখা শুরু করছেন। মাসজুড়ে মানুষ ইবাদত করবে। সারাদিন রোজা শেষে সন্ধ্যায় তা ভঙ্গ করবে।’

এ সময় রমজান উপলক্ষে মুসলমানদের প্রতি ইসলামের মূল্যবোধ অনুযায়ী যথযাথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি। ট্রুডো বলেন, ‘নিঃসন্দেহে এবছরের রজমান হবে সম্পূর্ণ আলাদা।’

তিনি বলেন, ‘কানাডার মুসলমানরা সবসময়ই আমাদের এই দেশকে অপেক্ষাকৃত ভালো ও শক্তিশালী জায়গা হিসেবে গড়ে তুলতে অবদান রাখছে এবং এই মাসেও এর ব্যতিক্রম হবে না।’

কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘প্রবীণদের খাদ্য সহায়তার জন্য বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই সহযোগিতা শুরু করেছে। আমাদের সম্মুখ সারির কর্মীর জন্য প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম সংগ্রহ করছে।’

ট্রুডো বলেন, ‘আমি স্বীকৃতি দিতে চাই সেই সব গুরুপূর্ণ কর্মীদের যারা রোজা রেখেও আমাদের সেবা দিয়ে যাচ্ছে। তারা তাদের কাজ করে যাচ্ছে এবং আমাদের সবার নিজেদের কাজ করে যাওয়া প্রয়োজন।’

‘সুতরাং এ বছর বাসায় থেকে রোজা পালন করুন। মসজিদ বা কমিউনিটি সেন্টারে বন্ধুদের সঙ্গে ইফতার না করে তাদের সঙ্গে অনলাইনে যুক্ত হন,’ বলেন তিনি।

ট্রুডো বলেন, ‘কেনাকাটার জন্য সপ্তাহে একবার বাইরে যান। এবং যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয় তাহলে অন্তত দুই মিটার দূরত্ব বজায় রাখুন। এবারের রমজান স্বাভাবিক সময়ের চেয়ে ভিন্ন হবে।’

ভিডিওতে সোফিয়া এবং পরিবারের পক্ষ থেকে সবাইকে শান্তিপূর্ণ রমজান পালনের শুভেচ্ছা জানান তিনি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ