,

পুলিশের ২১৮ সদস্য করোনায় আক্রান্ত

news-image

নিউজ ডেস্ক : নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারাদেশ ২১৮ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে জানান, এছাড়া ৬৫২ জন পুলিশ সদস্য হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। খবর ইউএনবির

করোনাভাইরাস মোকাবিলায় দেশব্যাপী প্রায় দুই লাখ পুলিশ সদস্যের একটি বড় অংশ সরাসরি মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।

দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় কম জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, এ ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি।

এক প্রশ্নের জবাবে এআইজি বলেন, অবশ্যই, আমাদের দেশপ্রেমিক সদস্যরা তাদের পুরো সুরক্ষার জন্য কখনই অপেক্ষা করে থাকেননি। সাধারণ মানুষকে রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন তারা।

তিনি আরও জানান, আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে পর্যাপ্ত প্রস্তুতি রাখা হয়েছে। তাদের সুস্থ করে তুলতে পুলিশের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

করোনা শনাক্ত পুলিশ সদস্যদের বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ব্যক্তিগতভাবে খোঁজ খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা