,

যারা কর্ম হারিয়ে দিশেহারা, তাদের খুঁজে খুঁজে ত্রাণ দিতে হবে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাস সংকটে দুটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপ-কমিটির উদ্যোগে অসহায় গরিব মানুষের মাঝে প্রতিনিধির মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তারে আগে বাসা থেকে সংযুক্ত হয়ে ভিডিও কানফারেন্স তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এই সংকটে দুটা বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে-তা হলো এই যুদ্ধে করোনাকে মোকাবিলা করতে হবে এবং গরিব মানুষদের সুরক্ষা নিশ্চিত করা।’

সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন সাহসী এবং পরীক্ষিত নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ অনেক সংকট ও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

এই সংকটকালে যারা কষ্টে আছেন, তাদের জন্য এই প্রয়াস অব্যাহত রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।’

‘যারা কর্ম হারিয়ে দিশেহারা, মুখে বলতে পারে না। তাদের খুঁজে খুঁজে বাড়ি গিয়ে ত্রাণ দিতে হবে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

কৃষকের ধান কাটা কর্মসূচিতে কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ নেওয়ায় ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। পরে দেশের আলেম ওলামা, মোটরচালক লীগ, মহিলা শ্রমিক লীগ, ফটো জার্নালিস্ট, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের মধ্যে খাদ্য সামগ্রিক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক সায়েম খান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

এ জাতীয় আরও খবর

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির