সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশ-লাঠির লকডাউন

news-image

নিউজ ডেস্ক : সড়কে পরিত্যক্ত কাঠ-বাঁশ-লাঠি ইত্যাদি আড়াআড়িভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে দড়ি দিয়ে বেঁধে। স্পষ্টতই বোঝা যাচ্ছে এ পথে জনগণ ও যান চলাচল বন্ধে এ উদ্যোগ। বর্তমান অবস্থাদৃষ্টে এ দৃশ্য থেকে বার্তাও পাওয়া যায় যে, করোনার সংক্রমণ রোধেই এ ব্যবস্থা এবং এটি স্পর্শকাতর এলাকা এবং এখানে জন সমাগম প্রত্যাশিত নয়। কিন্তু এ প্রতিবন্ধকের পাশেই চলছে দেদার আড্ডা।

পথেঘাটে এখন এমন মানুষও দেখা যায়, মুখের মাস্কটি লেগে আছে থুতনিতে। দিব্যি চলছে তার হাঁটাচলা। পুলিশের গাড়ি এ পথে আসতে দেখে নাকটি ঢেকে দিল মাস্কে। যেন করোনার জন্য নয়, পুলিশ থেকে রক্ষা পেতেই মাস্ক প্রয়োজন। করোনা ভাইরাসের ব্যাপক বিস্তার রোধে রাজধানীসহ সারাদেশে প্রধান সড়ক কিংবা পাড়া-মহল্লার অলিগলি বন্ধ করর দেওয়া এখন পরিচিত ও স্বাভাবিক

ঘটনা। এর মাধমে ওই সড়ক ‘লকডাউন’ বোঝানো হয়েছে। অর্থাৎ এই সড়কে এক রো একাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাই সড়কে অন্যদের যাতায়াত সীমিত কিংবা প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না।

শাব্দিক অর্থে এটি লকডাউন হলেও বাস্তব চিত্র দেখা বোঝার উপায় নেই যে এটি লকডাউন করা হয়েছে। সড়কের দ্বারে কিংবা অলি-গলিতে মানুষের আনাগোনায় বলার উপায় নেই প্রাণঘাতী করোনা ভাইরাসে মানুষের প্রাণহানি ঘটছে প্রতিদিন। আক্রান্ত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন কয়েক হাজার মানুষ। বরং বাঁশ-লাঠির লকডাউনে ঘা ঘেঁষে তরুণেরা আড্ডা দিচ্ছেন, খোশগল্পে দেখা যায় বয়স্কদেরও। সামাজিক দূরত্ব মানার প্রবণতা এখনো প্রত্যাশাজনক নয়।

করোনা ভাইরাসে ঠেকাতে রাজধানীতে পুলিশ প্রশাসনের তৎপরতায় বেশ লক্ষণীয়। রোগী শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষের নিদেশ অনুযায়ী প্রয়োজনে লকডাউন করা হচ্ছে সড়ক। মাইকিংয়ে জনসচেতনতাও করছেন তারা। কোথাও কোথাও সংক্রমণ ঠেকাতে অলি-গলিতে ‘স্বতঃস্ফূর্ত’ লকডাউনও দেখা যাচ্ছে।

গত ২৬ মার্চ থেকে ঢাকাশহ সারাদেশ লকডাউন। অফিস-আদালত বন্ধ। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, ৫ মে পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। কিন্তু লকডাউনের মাসখানেকের মাথায় এসে মানুষকে যেন ঘরে রাখা যাচ্ছে না। প্রধান সড়কগুলো ও রাজধানীর কাঁচাবাজারগুলোতে ভিড় সামাল-ই দায় হয়ে পড়েছে। কর্মহীন মানুষ জীবিকার তাগিদে বের হচ্ছেন। ত্রাণের জন্য সড়কের দুধারে কর্মহীন ও অভুক্ত মানুষের লাইন তো লেগেই আছে।

প্রিভেন্টিভ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, করোনা যুদ্ধে আমাদের আরও অনেক পথ হাঁটতে হবে। আমাদের সীমিত জনবল। তারওপর চিকিৎকদের লজিস্টিক সাপোর্ট সেভাবে দেওয়া হচ্ছে না। তাই শুধু চিকিৎসা দিয়েই এ রোগের বিরুদ্ধে জয়ী হওয়া যাবে না। মানুষকে আরও সচেতন হতে হবে। ঘরে থাকতে হবে।

সরেজমিনে রাজধানীর অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা মিরপুর, বাসাবো ও মগবাজার এলাকায় মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বাসাবো টেম্পোস্ট্যান্ড, দক্ষিণ বাসাবোর ওয়াহাব কলোনি, উত্তর-মধ্য বাসাবোর বউবাজার, উত্তর বাসাবোর মসজিদের গলি, পূযর্ব-বাসাবো সিনেমাহল সংলগ্ন এলাকা, দশের মোড়, উত্তর বাসাবোর কালভার্টসহ বেশ কয়েকটি এলাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অযাচিত আড্ডা চলছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে গেলেও পুলিশ চলে গেলে আবার মেতে ওঠেন আড্ডায়।

মগবাজারের চেয়ারম্যান গলিতে একই পরিবারের দুজনের করোনা পজিটিভ হওয়ায় বেশকিছু দিন ধরে বাড়িটি লকডাউন। গতকাল লকডাউন প্রত্যাহার করা হয়েছে। প্রথমে বাড়িটিতে প্রবেশের গলির মুখে বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়। এতে পাশের দুটি বাড়িতেও যাতায়াতে সমস্যা দেখা দেওয়ায় বাঁশ দুটি ওই বাড়ির কাছাকাছি নিয়ে আড়াআড়িভাবে রাখা হয়। প্রথম দুদিন লকডাউনের নির্দেশনা মানলেও পরে আর তা মানতে দেখা যায়নি। বাড়িটির প্রায় অধিকাংশ মানুষ প্রতিদিনই বাজার করা কিংবা কোনো না কোনো কাজে বের হন বলে জানা গেছে। সরেজমিনেও সেখানে আধাঘণ্টা অবস্থান করলে দেখা যায়, গলিটিতে প্রবেশের মুখেই একাধিক মানুষ দাঁড়িয়ে কথা বলছে। তার পাশেই থাকা দোকানগুলোতে মানুষের ভিড়। নিরাপদ দূরত্ব মানতেও দেখা যাচ্ছে অনেককে।

দুপুরে সাড়ে ১২টার দিকে ওই বাড়ির একজন এলো বাইরে। অন্য একজনের সঙ্গে আর্থিক লেনদেন করতে দেখা যায় তাকে। আরেকজনকে বাজার নিয়ে প্রবেশ করতে দেখা যায়। লকডাউন কার্যকরে যে বাঁশ দুটি আড়াআড়িভাবে দেওয়া আছে তা দিয়ে অনায়াসেই মানুষ যাতায়াত করতে পারেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সেখানকার এক বাসিন্দা জানান, দিনে এক-দুইবার পুলিশ এসে সতর্ক করে যায়, তখন কেউ বের হয় না। এ ছাড়া অনেককেই বের হতে দেখা যায়। আক্রান্ত দাদি (৭০) এবং নাতি (৩০) কুর্মিটোলা সরকারি হাসপাতালে এখনো চিকিৎসাধীন।

শাহেদ নামের এক পেশাজীবী বলেন, এখন ক্রান্তিকাল। যে কাজটি কয়েকদিন ধরে করা হতো, সেটি একদিনেই করতে হবে। যেমন- আগে দিনের বাজার দিনে করার প্রবণতা থাকলেও এখন এক সপ্তাহের বাজার একসাথে করতে হবে। কিন্তু ওই ধরনের সচেনতা দেখা যাচ্ছে না। অনেকে কয়েক মাসের বাজার করে মজুত করলেও নানা টুকিটাকি জিনিস কেনার নামে প্রতিদিনই বের হচ্ছেন বাসা থেকে।

মগবাজারের আমবাগান-পাগলামাজার গলি এলাকায় মানুষের অবাদ যাতায়াত দেখা যাচ্ছে। দিনের বেলা গলিগুলোতে তরুণদের আড্ডা দিতে দেখা যায়। স্থানীয়দের সমন্বয়ে মাইকিং করার সময় এবং পুলিশ এসে মানুষকে সচেতন করলেও পরিস্থিতি পাল্টাচ্ছে না।

স্বাস্থ্য বিধি না মেনে মানুষকে বাসা-বাড়ির বাইরে দেখা যাচ্ছে মিরপুরের ইব্রাহিমপুরে। অলিগলির চায়ের দোকানে আড্ডা অনেকটা আগের মতোই।

সকাল থেকে ইব্রাহিমপুরের কাঁচা বাজার তালাবদ্ধ থাকলেও সড়কে বসে জমজমাট বাজার। মাছের ও সবজি বাজারে ক্রেতাদের ব্যস্ততা আগের মতোই।

অবশ্য, বিকালে মানুষের আনাগোনা কম হলেও গলির মোড়ে তরুণদের আড্ডা লেগে আছে। তবে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। প্রশাসন থেকে বারবার ঘরে থাকার তাগাদা দেওয়া হলেও তা খুব একটা কাজে আসছে না।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, তারা সামাজিক দুরত্ব নিশ্চিতে কাজ করছেন। কিন্তু মানুষ এটা মানছে না। কোন এলাকায় গিয়ে পুলিশ মানুষকে বোঝাচ্ছেন। পুলিশ চলে আসার পর আবার আগের চিত্র দেখা যা যাচ্ছে। মোট কথা সব জায়গায়তো পুলিশ দেয়া সম্ভব না।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী