,

১৩ দিনে হাসপাতাল বানাল কাজাখস্তান

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসজনিত কভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় মাত্র ১৩ দিনে একটি হাসপাতাল নির্মাণ করে অবাক করে দিয়েছে কাজাখস্তান। নুর-সুলতানে মনোরম হাসপাতালটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির অন্যতম নির্মাতা প্রতিষ্ঠান বিআই গ্রুপ।

এক ফেইসবুক স্ট্যাটাসে বিআই গ্রুপের চেয়ারম্যান আইদিন রাখিমবায়েভ লিখেছেন, “মাঝারি একটা বাজেটে ১৩ দিনে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। এটা কাজাখ বিশেষজ্ঞ ও পুরো নির্মাণ শিল্পের জন্য বিশাল জয়।”

রাখিমবায়েভ জানিয়েছেন, হাসপাতালটি নির্মাণে সরকারের বরাদ্দ ছিল ১ কোটি ২৮ লাখ ডলার। চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরও হাসপাতালটি চালু রাখা হবে।

হাসপাতালটি ২০০ বেডের। তাতে একটি ল্যাব, ভেন্টিলেশন ব্যবস্থা, এক্স-রে’সহ ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা দেওয়ার জন্য যাবতীয় যন্ত্রপাতিই রয়েছে।

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য আলমাতা ও শিমকেন্তেয় আরও দুটি হাসপাতাল নির্মাণ করছে কাজাখস্তান।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ২ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ১৯ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা