সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের সেই ব্যাটটি নিলামে তুলছেন

news-image

স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাসের থাবায় দিন দিন মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। সারা বিশ্বের মত বাংলাদেশেও এর ভয়ঙ্কর থাবা পড়েছে। এমন অবস্থায় দুস্থ ও অসহায়দের সাহায্যে এগিয়ে আসছেন সবাই। তাদের মধ্যে অন্যতম সাকিব আল হাসান। এর আগে ব্যক্তিগত ও তহবিল গঠন করে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তবে এবার করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে গত বিশ্বকাপে খেলার নিজের প্রিয় ব্যাটটি নিলামে তুলছেন সাকিব।

বিশ্বকাপের আগে ফিটনেসে, নিজের টেকনিকে পরিবর্তন আনেন সাকিব। ফলাফল, ১১ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে রান করেছেন ৬০৬। গেলো বিশ্বকাপের সর্বোচ্চ গড়ে বাংলাদেশের রেকর্ড রান করার পথে কেবল মাত্র একটি ব্যাট ব্যবহার করেছেন সাকিব। ‘এসজি ব্র্যান্ডের’ সেই ব্যাটটি করোনায় দুর্গত মানুষের সাহায্যার্থে নিলামে তুলবেন জাতীয় দলের এই ক্রিকেটার।

‘অকশন ফর একশন’ নামক একটি পেজ থেকে ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন সাকিব। ফেসবুক পেইজ থেকে লাইভে এসে ব্যাট নিলামে তোলার প্রসঙ্গে সাকিব বলেন, ‘একটা তথ্য আমি জানাতে চাই আমার ভক্তদের। ২০১৯ বিশ্বকাপে যে ব্যাটটি ব্যবহার করেছি। আমি পুরো আসরে একটি ব্যাটই টেপ লাগিয়ে লাগিয়ে খেলেছি। আলহামদুলিল্লাহ খুব ভালো একটি বিশ্বকাপ গেছে। যদিও ব্যাটে বলে দুটোতেই ভালো বিশ্বকাপ গিয়েছে। তবুও মনে করি ব্যাটিংয়ে অসাধারণ পারফরম্যান্স ছিল। ওই ব্যাটটা আমি নিলামে তুলছি। আগের লাইভেও বলেছি দিতে পারা যায় কিনা। এটা নিলামে দেয়া হয়েছে। যেটা আগামীকাল (আজ) রাত ১০টায় অকশন ফর একশন এই পেজ থেকে নিলাম হবে।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী