,

১৩ দেশে করোনায় ৩০১ বাংলাদেশির মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : মহামারি করোনাভাইরাসের সংক্রমণে এ পর্যন্ত বিশ্বের ১৩টি দেশে ৩০১ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ বাংলাদেশি মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও চারজন মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় ১৭৮ জন বাংলাদেশি মারা গেলেন।

এ ছাড়া যুক্তরাজ্যে ৭৯ জন, সৌদি আরবে ১৫ জন, ইতালিতে ৮ জন, কানাডায় ৬ জন, স্পেনে ৫ জন, কাতারে ৪ জন, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কেনিয়া, লিবিয়া ও গাম্বিয়ায় একজন করে বাংলাদেশি মারা গেছেন।

এদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে করোনাভাইরাসে বিদেশি নাগরিকদের আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। মঙ্গলবার দেশটিতে নতুন করে আক্রান্ত হওয়া ১ হাজার ১১১ জনের মধ্যে মাত্র ২০ জন স্থানীয় নাগরিক। বাকিরা বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিক।

সিঙ্গাপুরে এখন পর্যন্ত ৯ হাজার ১২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে সোমবার ১ হাজার ৪২৬ জন আক্রান্ত হলেও স্থানীয় নাগরিক মাত্র ১৮ জন। বাকি আক্রান্তদের সবাই বিদেশি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা