সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানের দুধের জন্য নিজের চুল বেচলেন মা!

news-image

নিজস্ব প্রতিবেদক : দুই সন্তানকে নিয়ে দুদিন ধরে অভুক্ত ছিলেন সাভারের ব্যাংক কলোনি এলাকায় পরিবার নিয়ে বসবাস করা সাথী বেগম। করোনাভাইরাস পরিস্থিতিতে ওই এলাকায় ত্রাণ বিতরণ করা হলে কপালে জোটেনি সাথীর। ১৮ মাস বয়সী কোলের সন্তানের দুধ কেনার টাকার ছিল না তার কাছে। উপায় না পেয়ে নিজের মাথার চুল বিক্রি করে সন্তানের জন্য দুধ কিনেছেন তিনি।

অভাবের তাড়নায় ময়মনসিংহ থেকে চার মাস আগে রাজধানীর মিরপুরে আসে সাথী বেগমের পরিবার। সেখান থেকে দেড় মাস আগে সাভারে আসেন তারা।

সাথী জানান, স্বামী-সন্তানসহ সাভারের ব্যাংক কলোনি এলাকায় টিনশেডের ভাড়া বাড়িতে থাকেন তিনি। তিনি বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন, স্বামী মানিক দিনমজুর। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে তার কাজ বন্ধ। স্বামীও বেকার হয়ে বাড়িতে বসে আছেন।

ভুক্তভোগী সাথী আরও জানান, হাতে কাজ না থাকায় দুই দিন ধরে ঘরে খাবার ছিল না। এ এলাকায় নতুন হওয়ায় কাউকে তেমন চেনেনও না। কোথায় ত্রাণ দেওয়া হচ্ছে, তাও জানেন না। এক প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে দুই জায়গায় ত্রাণের জন্য গিয়েছিলেন। তবে অচেনা হওয়ায় ত্রাণ না পেয়ে খালি হাতেই ফিরে এসেছেন। এমন সময় এক হকারের সঙ্গে পরিচয় হয় সাথীর। তার কথায় ৪০০ টাকা পাবেন শুনে মাথার চুল কেটে দিয়ে দেন। সেখানেও ঠকেন সাথী। হকার মাত্র ১৮০ টাকা হাতে ধরিয়ে দিয়ে চলে যান। পরে ওই টাকা দিয়ে শিশুর জন্য দুধ ও এক কেজি চাল কেনেন তিনি।

সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহফুজের সঙ্গেেএ ব্যাপারে কথা হলে বিষয়টি তার জানা ছিল না বলে জানান। তিনি বলেন, ‘খুব দ্রুত ওই পরিবারের কাছে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করব।’

সাভার পৌরসভার মেয়র আবদুল গনি বলেন, ‘পৌরসভার অনেক জায়গায় ত্রাণ বিতরণ করেছি। তবে অভাবের কারণে কারও মাথার চুল বিক্রির বিষয়ে কিছু জানি না। ’ বিষয়টি জানার পর অসহায় ওই মায়ের কাছে দ্রুত সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী