,

পাসপোর্ট না থাকায় বউকে স্যুটকেসে!

7455437d17d7aa2ee45e57966f4a7b74-suitcaseআন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের এক ব্যক্তি রাশিয়ায় বিয়ে করেছেন। এবার বউকে নিয়ে দেশে ফেরার পালা। কিন্তু বাদ সেধেছে বউয়ের পাসপোর্ট। ফ্রান্স ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ হলেও রাশিয়া নয়। তাই বউকে নিয়ে দেশে ফেরার অভিনব এক বুদ্ধি আঁটেন তিনি। বড় একটা স্যুটকেসে বউকে ভরে রওনা হলেন। কপাল মন্দ। পোল্যান্ডের সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়লেন এই দম্পতি।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, বেলারুশ সীমান্তবর্তী পোল্যান্ডের তেরেসপোল শহরের রেলস্টেশন থেকে ৬০ বছরের ওই ব্যক্তিকে গত শুক্রবার আটক করা হয়।

সীমান্তরক্ষীদের মুখপাত্র দারিউসজ সিইনিককি জানান, বিশালাকৃতির লাগেজটি দেখে কর্তব্যরত কর্মকর্তাদের সন্দেহ হয়। এরপর স্যুটকেস খুলে তো কর্মকর্তারা হতবাক। ভেতর থেকে বেরিয়ে এলেন ওই ব্যক্তির ৩০ বছর বয়সী রাশিয়ান স্ত্রী।

ওই মুখপাত্র জানান, ওই নারী বেঁচে আছেন এবং সুস্থ আছেন। তাঁর কোনো চিকিৎসার প্রয়োজন হয়নি। ওই দম্পতি ফ্রান্সের উদ্দেশে রাশিয়ার রাজধানী মস্কো থেকে ট্রেনে করে রওনা হন। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের মুক্তি দিয়ে বেলারুশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ফ্রান্সের ওই ব্যক্তি তাঁর পাশে বসিয়ে স্ত্রীকে আনতে পারতেন। কারণ ইইউভুক্ত দেশের নাগরিকেরা ইইউবহির্ভূত দেশের স্বামী বা স্ত্রীকে নিয়ে বিনা পাসপোর্টেই ইইউভুক্ত দেশগুলোতে আনতে পারেন। এ জন্য তাঁদের বৈবাহিক সম্পর্কের প্রমাণ দিতে হতো। অথচ সেটা তাঁরা না করে সীমান্ত নিরাপত্তা ভাঙতে চেয়েছেন। এ কারণে তাঁদের তিন বছরের কারাদণ্ড হতে পারে।

দারিউসজ বলেন, জীবনে প্রথম এমন কাউকে ভ্রমণ করতে দেখলাম। ওই নারী মানব পাচারের শিকার হতেও পারতেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর