সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার সাতজন এবং সোমবার মধ্যরাতে একজনসহ আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে বগুড়ায় দু’জন, সাতক্ষীরায় দু’জন এবং খুলনা, পাবনা, পটুয়াখালী ও জামালপুরে একজন করে রয়েছেন। এ নিয়ে করোনা উপসর্গ নিয়ে সারাদেশে মৃতের সংখ্যা দাঁড়াল ২০৭ জনে। প্রতিনিধিদের পাঠানো খবর-

খুলনায় মারা যাওয়া নারী হলেন খুলনা নগরীর লবণচাড়া এলাকার ফেরদৌসী আরা (৭০)। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ভোর ৬টার দিকে যক্ষ্ণায় আক্রান্ত হয়ে ফেরদৌসী আরা মেডিসিন ওয়ার্ডে মারা গেছেন। শ্বাসকষ্ট থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশনে থাকা ২৮ বছর বয়সী এক যুবক মঙ্গলবার দুপুরে মারা গেছেন। তার বাড়ি সদর উপজেলার সাবগ্রাম এলাকায়। তিনি শহরের জিরো পয়েন্ট সাতমাথা এলাকায় চটপটি বিক্রি করতেন। গত ১৮ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার নমুনা সংগ্রহ করা হলেও এখন পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক শফিক আমিন কাজল। এ ছাড়া এদিন বিকেলে একই হাসপাতালে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন ৪৫ বছরের এক ব্যক্তি। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই ব্যক্তির বাড়ি শহরের নিশিন্দারা শৈলালপাড়ায়। তিনি একটি পেট্রোল পাম্পের কর্মচারী ছিলেন।

করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার ভোরে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা পশ্চিম পাড়ার নৈশপ্রহরী আব্দুর রহিম এবং আশাশুনির কাকবাশিয়া গ্রামের কলেজশিক্ষক রেজাউল করিম মারা গেছেন। তাদের দু’জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আশাশুনির ইউএনও মীর আলিফ রেজা জানান, কলেজশিক্ষক রেজাউল করিমের বাড়িটি লকডাউন করা হয়েছে। মারা যাওয়া নৈশপ্রহরীর বাড়ির সবাই হোম কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানিয়েছেন তালার ইউএনও ইকবাল হোসেন।

পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকার নিজ বাড়িতে মৎস্য আড়তদার আসলাম হোসেন (৬০) মঙ্গলবার সকালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। ইউএনও জয়নাল আবেদীন জানান, জ্বর ও শ্বাসকষ্ট থাকায় গত ৫ এপ্রিল বাড়ি লকডাউন করে তার নমুনা সংগ্রহ করা হয়। তবে পরীক্ষায় করোনা নেগেটিভ আসায় গত ১১ এপ্রিল বাড়ির লকডাউন তুলে নেয় প্রশাসন। পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, তিনি করোনায় মারা যাননি।

এদিকে মৃতের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, বাড়ি লকডাউন থাকায় প্রতিবেশীরা তাদের সঙ্গে বিরূপ আচরণ করতে থাকে। স্বাস্থ্য বিভাগ থেকে বারবার সহযোগিতা চেয়েও পায়নি।

করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার সকালে পটুয়াখালীর আড়াইশ’ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন তালুকদার (৬০) নামে এক ব্যক্তি মারা যান। এ ঘটনার পর সদর উপজেলার সেহাকঠি এলাকা এবং মৃত ওই ব্যক্তির বাড়িটি লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম জানান, নিয়ম অনুযায়ী ওই ব্যক্তিকে দাফন এবং তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।

জামালপুরে সোমবার মধ্যরাতে করোনা উপসর্গ নিয়ে শাম্মী (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পৌর শহরের বগাবাইদ এলাকার শামীম মিয়ার মেয়ে। কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে জামালপুরের নিজ বাড়িতে আসেন তিনি। এর পর থেকেই ঠান্ডা, জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী