,

মুম্বাইয়ে ৫৩ সাংবাদিক করোনায় আক্রান্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্যান্য দেশের ন্যায় ভারতেও করোনাভাইরাস থাবা বসিয়েছে। করোনার কবল থেকে ছাড় মিলেনি দেশটির সংবাদমাধ্যমের কর্মীদেরও। মুম্বাইয়ে কমপক্ষে ৫৩ জন সাংবাদিকের করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির বিএমসি স্বাস্থ্য পরিষদের সদস্য আমে ঘোল জানিয়েছেন, ১৬৭ জন সাংবাদিকের করোনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৫৩ জনের শরীরে করোনা সংক্রমণের লক্ষণ ধরা পড়েছে। এই ৫৩ জনের মধ্যে চিত্র সাংবাদিকও রয়েছেন।

ভারতের মহারাষ্ট্রে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। সেখানে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২০৩ জন। তার মধ্যে মৃত্যু হয়েছে ২২৩ জনের। মুম্বাইতে করোনা আকান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ২৭ জন। এর সঙ্গে ৫৩ সাংবাদিক যুক্ত হলেন।

দেশটির কেন্দ্রীয় যুগ্ম স্বাস্থ্যসচিব লাভ আগারওয়াল সাংবাদিক সম্মেলনে বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে সাংবাদিকরা করোনায় আক্রান্ত হয়েছেন। আপনারা যখন দায়িত্ব পালন করতে যাবেন, সব ধরনের সতর্কতা গ্রহণ করুন। মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করুন।’

এর আগে চেন্নাইয়ে ২ সাংবাদিকের শরীরে উপসর্গ মেলায় তাদের করোনা পরীক্ষা করা হয়। তাদেরও পজিটিভ রেজাল্ট আসে। ভুপালেও এক সাংবাদিকের শরীরে করোনা শনাক্ত হয়। পরিস্থিতি মোকাবিলায় ভারতে ৩ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়েছে দেশটির সরকার। সূত্র: জি-নিউজ

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা