শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসএফআইসির চিনি বিক্রি শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র রমজান মাসে ভোক্তাদের কাছে গুণগত মানসম্পন্ন দেশীয় চিনি পৌঁছে দিতে কর্মসূচি গ্রহণ করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি)।

বিএসএফআইসি সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত দরে চিনি বিক্রির লক্ষ্যে বিএসএফআইসির ১৫টি চিনিকল হতে প্রতি মে. টন ৬০ হাজার টাকা দরে বস্তাজাত চিনি ফ্রি-সেলে বিক্রয় করা হচ্ছে। এছাড়া সংস্থার তালিকাভুক্ত ডিলারদের একই দরে চিনি বরাদ্দ দেয়া হয়েছে। ঢাকা মহানগরীতে আগোরা, স্বপ্ন, মীনাবাজার, সিএসডি, প্রাণ ইত্যাদি সুপারশপসমূহের চাহিদা অনুযায়ী ১ কেজির প্যাকেটজাত চিনি ৬৫ টাকা দরে সরবরাহ করা হচ্ছে। সে সঙ্গে ঢাকার দিলকুশায় অবস্থিত চিনিশিল্প ভবনের বেজমেন্টে প্যাকেটজাত চিনি পাওয়া যাচ্ছে।

এছাড়া, আখচাষিদের প্রাপ্য চিনি এবং প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সামরিক ও বেসামরিক বাহিনীর চাহিদাকৃত চিনি সরবরাহ করা হচ্ছে। ভোক্তারা যাতে নির্ধারিত মূল্যে চিনি কিনতে পারেন সেজন্য বিএসএফআইসি বাজারে চিনির দর মনিটরিং করছে।

উল্লেখ্য, করোনার কারণে দেশব্যাপী হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা ব্যাপক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বিএসএফআইসি’র প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ২৩ মার্চ থেকে কেরুজ হ্যান্ড স্যানিটাইজার বাজারজাত করছে। বর্তমানে ঢাকার বেশ কিছু বড় ফার্মেসি ও মেডিসিন কর্নারসহ দেশের অন্যান্য জেলায় এই হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে। হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের ধারাবাহিকতায় কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড জৈব সার ‘সোনার দানা’ ও কেরুজ ভিনেগার ব্যাপক হারে উৎপাদন ও বাজারজাত করছে। চিনিশিল্প ভবনের বেজমেন্টে চিনির পাশাপাশি এসব পণ্যও পাওয়া যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ