,

লকডাউনে ইসলাম নিয়ে গবেষণা, মুসলিম হলেন রেসলিং তারকা (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারির সময় ঘরে লকডাউন হয়ে ইসলাম নিয়ে গবেষণার পর কালিমা পড়ে মুসলিম হয়েছেন অস্ট্রিয়ার রেসলিং তারকা উইলহেম অট। পরে ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় নিজেই এ ঘোষণা দেন তিনি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-বাওয়াবা, মরক্কোওয়াল্র্ডনিউজসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, গত ১৬ এপ্রিল ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় অট মুসলমান হওয়ার ঘোষণা দেন। মুসলিম হওয়ার পর তিনি নিজের নাম রেখেছেন খালিদ উইলহেম অট।

ইনস্টাগ্রাম বার্তায় অট লিখেন, ‘করোনার সংকট আমাকে আবার আমার বিশ্বাস খুঁজতে প্রয়োজনীয় বিশ্রাম দিয়েছে। ইসলাম বহু বছর ধরে আমাকে দখল করেছে। তবে এমনও সময় ছিল, যখন আমি এটি দিয়ে কিছুই করতে পারি না এবং আমি নিজেকে রাজনৈতিকভাবে প্রভাবিত হতে দিয়েছি। তবে আমার যখন কঠিন সময় যাচ্ছিল, তখন ইসলামিক বিশ্বাস আমাকে প্রয়োজনীয় শক্তি দিয়েছে। জীবন উপরে উঠে যায়।’

তিনি আরও লিখেন, ‘আমার এখন যথেষ্ট বিশ্বাস রয়েছে যে, আমি একমাত্র সত্য আল্লাহকে চিনতে পেরেছি এবং গর্ব করে বলছি যে আমি মুসলিম।’

একই সঙ্গে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন উপহার দেওয়ায় তার সহকর্মী তুরস্কের রেসলার বুরাক কিজিলিরমাককে ধন্যবাদও জানান ওট।

পরে আরেকটি পোস্টে অট নিজের কালেমা পড়ার একটি ভিডিও শেয়ার করেছেন। এতে দেখা গেছে, এক ব্যক্তি অটকে কালেমা পড়াচ্ছেন। আর শুনে শুনে অটও কালেমা পড়ছেন। কালেমা পড়া শেষে আল্লাহু আকবর ধ্বনিও দেন এই তারকা।

উইলহেম অটের পেশাদার ক্যারিয়ার শুরু হয় ২০০৮ সালে। এখন পর্যন্ত ৩৩ ম্যাচে ১৬টিতে জয় পেয়েছেন তিনি। মার্শাল আর্ট র‌্যাংকিংয়ে ৬১৫ জনের মধ্যে ৭৮তম খালিদ উইলহেম অট।

অটের কালেমা পড়ার সেই ভিডিও-

https://youtu.be/9_0KR36gm6Q

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা