,

আরও ভয়াবহ হবে করোনা পরিস্থিতি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছে গোটাবিশ্ব। লকডাউনে অচল হয়ে পড়েছে ছোট-বড় প্রায় প্রতিটি দেশ। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস। তার মতে, সবচেয়ে খারাপ পরিস্থিতি আসতে এখনও বাকি। পরিস্থিতি আরও ভয়াবহ হবে। খবর রয়টার্সের।

বেশকিছু দেশে ইতিমধ্যেই লকডাউন ও বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা শিথিল হতে শুরু করেছে। ঠিক তখনই এই সাবধান বাণী এলো বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধানের কাছ থেকে।

সারাবিশ্বে ২৪ লাখ ৮১ হাজার ২৮৭ জন কভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। আর এ মহামারীতে মৃত্যু হয়েছে এক লাখ ৭০ হাজার ৪৩৬ জনের। কিন্তু হু প্রধান ঠিক কী কারণে মনে করছেন এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে, তা স্পষ্ট করে বলেননি।

১৯১৮ সালে স্প্যানিস ফ্লুতে ১০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল। ওই ফ্লু’র প্রসঙ্গ টেনে জেনেভার এক সংবাদমাধ্যমকে টেড্রোস বলেন, ‘করোনা ভাইরাস তার চেয়েও ভয়ংকর। এখনও অনেকে বুঝতে পারছেন না কতটা সাংঘাতিক এই ভাইরাস। আমাদের আরো সাবধান ও কৌশলী হতে হবে।’

তিনি আরও বলেন, ‘এখন আমাদের প্রযুক্তি উন্নত। আমরা এই বিপর্যয়কে নিয়ন্ত্রণে আনতে পারি। আমাদের সে ক্ষমতা এখন আছে। বিশ্বাস করুন। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হবে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা