,

মক্কা-মদিনায় ১০ রাকাত তারাবি পড়ানোর ঘোষণা

news-image

সৌদি আরব প্রতিনিধি : বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে হারামাইন শরিফাইন তথা মসজিদে হারাম ও মসজিদে নববিতে এ বছর তারাবির নামাজ ১০ রাকাত পড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া আরও বেশকিছু নতুন সিদ্ধান্ত গ্রহণের কথাও জানানো হয়েছে।

গতকাল সোমবার বাদ এশা এক সংবাদ সম্মেলনে আসন্ন রমজানে তারাবি ও অন্যান্য বিষয়ে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে এই ঘোষণা দেন হারামাইন প্রেসিডেন্সির প্রধান শায়খ আবদুর রহমান আস সুদাইস। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সে ওই সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন।

শায়খ সুদাইস বলেন, বর্তমান বিশ্ব যেহেতু করোনার অদৃশ্য থাবায় আক্রান্ত, তাই সামগ্রিক দিক বিবেচনা করে মক্কা-মদিনাবিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে রমজান সংশ্লিষ্ট কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এসব সিদ্ধান্ত শুধুমাত্র মসজিদে হারাম ও মসজিদে নববীর জন্য। দেশের অন্য মসজিদের ক্ষেত্রে সরকারের দেওয়া পুরোনো সিদ্ধান্ত বহাল থাকবে।

এগুলো হলো- ১/ সীমিত সংখ্যক মুসল্লির অংশগ্রহণে রমজানে পাঁচ ওয়াক্ত নামাজ, তারাবি ও শেষ ১০ দিন তাহাজ্জুদের (কিয়ামুল লাইল) জামাত চলবে।

২/ ইমাম-মোয়াজ্জিন, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ।

৩/ যাবতীয় ইফতার আয়োজন ও পরিবেশনা স্থগিত। তার পরিবর্তে মক্কা-মদিনা জুড়ে প্যাকেটজাত ইফতার বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

৪/ ইতেকাফের কোনো ব্যবস্থাপনা থাকছে না।

৫/ ২০ রাকাতের স্থলে তারাবি হবে পাঁচ সালামে মোট ১০ রাকাত।

৬/ প্রতিদিন দুজন ইমামের একজন তারাবির প্রথম ছয় রাকাত এবং অপরজন বেতরসহ অবশিষ্ট চার রাকাত নামাজ পড়াবেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা