,

তাবলিগিদের খোঁজ দিলেই পুরস্কার

news-image

অনলাইন ডেস্ক : গোটা বিশ্ব এখন কাঁপছে প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে। করোনার প্রকোপে ভারতজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের মধ্যে গা ঢাকা দিয়ে আছেন দিল্লির তাবলিগ জামাতে অংশগ্রহণকারী কয়েকজন সদস্য। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে পুলিশ। সেই সাথে আত্মগোপন করে থাকা এসব তাবলিগী সদস্যদের খোঁজ দিলেই ১০ হাজার রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে পুলিশ।

বারবার অনুরোধ সত্ত্বেও দিল্লি থেকে ফেরার দিন পনেরো পরেও ওই তাবলিগ জামাতের সদস্যরা করোনা পরীক্ষার জন্য পুলিশের দ্বারস্থ হননি। উল্টো পুলিশের নজর এড়াতে, আত্মগোপন করে রয়েছেন। এ ঘটনার জের ধরে আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া হল।

কানপুর রেঞ্জের আইজি মহিত আগরওয়াল বলেন, এখনও সময় আছে। নিজে থেকে ওরা এসে যদি পুলিশকে সহযোগিতা করে, তো ভালো। না হলে, কড়া শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।

দেশজুড়ে করোনার লকডাউন শুরু হওয়ার আগে সব নিষেধাজ্ঞা অমান্য করে দিল্লিতে তাবলিগ জামাত অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশ থেকে তাবলিগি সদস্যরা ওই সমাবেশে যোগ দেন। এই তাবলিগ জামাত থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অনেকজন মানুষ। সেই সাথে করোনায় প্রাণহানি হয়েছে অনেকের। এরই মধ্যে এই সংগঠনের প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা