অসহায় মানুষের পাশে বন্ধন : বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফুলখাঁর কান্দি গ্রামে করোনা ভাইরাসের কারণে কর্মহীন সুবিধাবঞ্চিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়েছে।

সোমবার দুপুরে ফুলখাঁর কান্দি দক্ষিণ পাড়া বন্ধন যুব সংগঠনের উদ্যোগে ওই গ্রামের কর্মহীন হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে চাল,ডাল,তেল,পেয়াঁজ,আলু,লবনসহ নিত্য প্রয়োজনীয় পণ্য খাদ্য সামগ্রী সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন ।

খাদ্য সামগ্রী যারা অসহায় পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন তারা হলেন- ফুলকারকান্দি দক্ষিণপাড়া বন্ধন যুব সংগঠনের সভাপতি আল-আমিন,সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ নেতৃত্বে সংগঠনের সদস্যরা। বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন বিশিষ্ঠ মুরুব্বী সিরাজ উদ্দিন চিশতী,হাজ্বী আজাহার,ছামাদ মিয়া,আঃ কুদ্দুস,হাতিম মিয়া,আবদুল মজিদ মাষ্টার,ছোয়াব আহমেদ,রোকনউদ্দিন ও মুক্তুল হোসেনসহ আরো অনেকে।

এসময় বন্ধন যুব সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ বলেন আমাদের সংগঠনের পক্ষ থেকে সামান্য কিছু সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আশা করি সমাজের বিত্তবান মানুষ যার যার সামর্থ্য অনুয়াযী এই পরিস্থিতি মোকাবেলায় জনগনের পাশে এগিয়ে আসবেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ