শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যক্তিগত অর্থায়নে অসহায়দের পাশে দাড়ালেন চাতলপাড় যুবলীগ নেতা আমিনুল

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামে কর্মহীন ও অসহায় আড়াই‘শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। চাতলপাড় ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আমিনুল ইসলামের সম্পূর্ন ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার সকালে চাতলপাড় কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে কর্মহীন অসহায় ২৫০ পরিবারের মাঝে চাল, তেল,ডাল, পেয়াঁজ, লবনসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আমিনুল ইসলাম। এ সময় হাজ্বী আসাদুজ্জামান ভুইয়া, মোশারফ ভূইয়া,আশরাফ ভুইয়া, বাবুল হাসান, আবদুর রউফ, খাইরুল আমিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় আমিনুল ইসলাম বলেন,মাননীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম ভাইয়ের নির্দেশে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সামান্য কিছু সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আশা করি সমাজের বিত্তবান মানুষ যার যার সামর্থ্য অনুয়াযী এই পরিস্থিতি মোকাবেলায় জনগনের পাশে এগিয়ে আসবেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ