,

বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

news-image

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা : চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় বডার গার্ড বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও চোরাকারবারীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ জসিম মন্ডল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

এ সময় চোরাকারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন।

জসিম উপজেলার নতুনপাড়া নতুনপাড়া গ্রামের মৃত আব্দুল করিম মন্ডলের ছেলে।

থানায় মামলার এজাহার সূত্রে জানা গেছে, নতুনপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা রোববার সন্ধ্যায় নতুনপাড়া গ্রামে জসিম মন্ডলকে ২৩ বোতল ফেনসিডিলসহ আটক করেন। জসিম পরে বিজিবি সদস্যদের জানান, রাত ১২টার দিকে তার সহযোগীরা ভারত থেকে সদরপাড়া সীমান্ত দিয়ে ফেনসিডিলের বড় একটা চালান নিয়ে আসবে।

জসিমের স্বীকারোক্তি মোতাবেক বিজিবি সদস্যরা রাতে সদরপাড়া সীমান্তের ভড়ভড়িয়া আমবাগানে ওঁৎ পেতে থাকেন। রাত সাড়ে ১২টার দিকে ৮-১০ জনের চোরাচালানি দল ফেনসিডিল পার করার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা বিজিবির উপর গুলি চালায়। এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে ৩ রাউন্ড গুলি বর্ষণ করে। এক পর্যায়ে জসিম পালানোর চেষ্টা করলে চোরাচালানিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং অন্যরা পালিয়ে যায়।

চোরাচালানিদের হাসুয়ার আঘাতে বিজিবির ল্যান্স নায়েক মহিউদ্দীন এবং সিপাহী ডালিম গুরুতর আহত হন। খবর পেয়ে রাত ৩টার দিকে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে জসিমের মরদেহ উদ্ধার করে।

জীবননগর থানা ওসি সাইফুল ইসলাম বলেন, জসিম মন্ডলের নামে জীবননগর থানায় একটি মাদক মামলা আছে। তার মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ৩ শ’ বোতল ফেনসিডিল, একটি হাসুয়া ও একটি দা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা