আক্রান্ত বেড়ে ২৪ লাখ, মৃত্যু ১ লাখ ৬৫ হাজার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। চীনের উহান শহর থেকে উৎপত্তি হওয়া এই ভাইরাসটি বর্তমানে বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে সংক্রমণ ছড়িয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত সারা বিশ্বের ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ৩ হাজার ৯৬৩ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ২২৭ জন।

করোনা সংক্রমণে শীর্ষ ১০ দেশ হচ্ছে- যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, চীন, তুরস্ক, ইরান ও রাশিয়া।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে। সোমবার পর্যন্ত দেশটিতে ৭ লাখ ৫৯ হাজার ৪৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪০ হাজার ৬৭৭ জন।

দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত স্পেনে ১ লাখ ৯৮ হাজার ৬৭৪ জন এবং মারা গেছে ২০ হাজার ৪৫৩ জন। তবে মৃতের সংখ্যার দিক দিয়ে তৃতীয় স্পেনে।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ইতালিতে ১ লাখ ৭৮ হাজার ৯৭২ জন এবং মারা গেছে ২৩ হাজার ৬৬০ জন। মৃত্যুর সংখার দিক দিয়ে ইতালি দ্বিতীয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ