বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরুল কায়েসের বাবা আর নেই

news-image

স্পোর্টস ডেস্ক : নভেল করোনাভাইরাসের প্রাদূর্ভাবে নাকাল দেশের মানুষ। এর মধ্যেই বাবা হারালেন জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস।

রোববার রাত ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান ইমরুলের বাবা বনি আমিন বিশ্বাস (৫৮)।

ইমরুলের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র দৈনিক আমাদের সময় অনলাইনকে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, প্রায় মাস মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর আজ রোববার ইমরুলের বাবা মারা যান।

এর আগে গত ২৩ মার্চ মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দীন ডিগ্রি কলেজের সামনে নছিমনের (ব্যাটারি চালিত যান) ধাক্কায় গুরুতর আহত হন বনি আমিন বিশ্বাস। এরপর মুমূর্ষ অবস্থায় হেলিকপ্টারযোগে তাকে ঢাকা নিয়ে আসা হয়।

বাবার মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন ইমরুল ভাই। সেখানেই বনি আমিনের জানাজা ও দাফন সম্পন্ন করতে পারিবারিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল