,

ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন ব্যর্থ হয়েছে, বললেন স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল শনিবার মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় বিশাল জনসমাগম হওয়ার প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘প্রশাসন তাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। এমন দায়িত্বজ্ঞানহীন কাজ মানায় না।’

আজ রোববার দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের সপ্তম সপ্তাহ পার করছি। এ সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু গতকাল লক্ষ্য করেছি ব্রাহ্মণবাড়িয়ায় একটি জানাজা অনুষ্ঠিত হয়। যেখানে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। এই সময়ে এ ধরনের জমায়েত ক্ষতিকর। আশঙ্কা করছি অনেক লোক আক্রান্ত হয়েছেন। প্রশাসন তাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। এমন দায়িত্বজ্ঞানহীন কাজ মানায় না।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘প্রথমত লকডাউন কাজ করছে না ঠিকমতো, যেভাবে আমরা আশা করছি। দ্বিতীয়ত লোকজন আক্রান্ত এলাকা থেকে ভালো এলাকায় যাচ্ছেন। নতুন লোক আক্রান্ত হচ্ছেন। অর্থাৎ কমিউনিটি ট্রান্সমিশন বেড়ে যাচ্ছে।’

ব্রিফিংয়ের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩১২ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৫৬। নতুন করে মারা গেছে সাতজন, মোট মৃত্যু হয়েছে ৯১ জনের। ২৪ ঘণ্টায় আরোগ্য লাভ করেছেন ৯ জন। মোট সুস্থ হয়েছে ৭৫ জন।’ গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা