,

করোনাভাইরাস নিয়ে প্রতিবেদন : চীনের আরেক সাংবাদিক নিখোঁজ

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তথ্য সংগ্রহ করতে উহানে যাওয়া আরও এক চীনা সাংবাদিক নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। চেন কুইশি নামে ৩৪ বছর বয়সী ওই নাগরিক সাংবাদিক গত ফেব্রুয়ারি মাসে উহান শহরে যান। ভাইরাসটির উৎপত্তিস্থল উহান শহরে লকডাউন শুরু হওয়ার ঠিক আগে শেষ ট্রেনটি ধরে সেখানে পৌঁছান তিনি। কিন্তু ফেব্রুয়ারির ৬ তারিখের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজে বলা হয়েছে, হাতে ক্যামেরা, পেছনে ব্যাগ নিয়ে সত্য উদঘাটনের জন্য ছুটে চলেন চেন। সেখানে পৌঁছার পর ওভাররান হাসপাতাল, শেষকৃত্য করার জায়গা ও বাজারগুলোতে যাওয়ার সুযোগ পান তিনি। ভাইরাসটি প্রথম যে বাজার থেকে ছড়িয়ে পড়ে সেখানেও যান তিনি। ক্যামেরায় বন্দী করেন নানা বিষয়।

চেনের ভিডিওতে উহানের নানা সমস্যার কথা উঠে আসে। তিনি জানান, স্বাস্থ্যকর্মীরা নানা সমস্যায় ভুগছেন। উহানের হাসপাতালগুলোতে অভাব রয়েছে টেস্টিং কিটের। সেখানের কয়েকটি হাসপাতালের প্রতিরক্ষামূলক সরঞ্জামের অভাবের কথাও তুলে ধরেন তার ভিডিওতে। নিজ খরচে এই অনুসন্ধানগুলো করেন প্রাক্তন এই আইনজীবী। আর এসব ভিডিও প্রচার হওয়ার পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

উহানে পৌঁছানোর এক সপ্তাহ পর চেন কুইশি এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি খুব ভীত। আমার সামনে করোনাভাইরাস। আর পেছনে চীনের আইন প্রয়োগকারী সংস্থাগুলো। কিন্তু আমি আত্মপ্রত্যয়ী। আমি যদি এই শহরে বেঁচে থাকি তাহলে সত্য প্রতিবেদন করেই যাব। আমি চোখে যা দেখবো আর কানে যা শুনবো তা নিয়ে প্রতিবেদন করবোই। আমি মারা যেতেও ভয় পাই না।’

চেন যা করেছে তাই অনেক সাহসী কাজ। তার ভিডিও প্রতিবেদনে মহামারির সময়ে আসল তথ্য জানতে পারে সারা বিশ্ব।

সম্প্রতি চেন কুইশির মা এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি সবাইকে বলছি, বিশেষত আপনি যদি উহানে থাকেন; কুইশির সন্ধান পেতে আমাকে সহায়তা করুন।’ সেই ভিডিওতে তিনি সবাইকে অনুরোধ করেন, চেন কুইশির খোঁজ নেওয়ার জন্য।

পরে উহানের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, চেন কুইশি তাদের নিয়ন্ত্রণে। তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। চেন কুইশির এই কোয়ারেন্টিন কবে শেষ হবে বা এখন তাকে কোথায় রাখা হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি কর্তৃপক্ষ।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ভাইরাসটির উৎপত্তিস্থল উহান শহর থেকে মহামারি সম্পর্কে প্রতিবেদন করা অন্য দুজন নাগরিক সাংবাদিক নিখোঁজ হয়েছিলেন।

চীনের কর্তৃপক্ষের বিরুদ্ধে যেই কথা বলেছে তার নিখোঁজ হয়ে যাওয়াটা নতুন কিছু নয়। এ ছাড়াও করোনাভাইরাস নিয়ে প্রথম কথা বলা এক ডক্তার নিখোঁজ হন। আর করোনাভাইরাস নিয়ে প্রথম যে ডাক্তার সতর্ক করেছিলেন তাকেও হয়রানি করে পুলিশ। এসব ঘটনার কারণে চীনের ওপর আনা তথ্য গোপনের অভিযোগ নতুন মাত্রা পায়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা