সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৮ গ্রাম লকডাউন, মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান লকডাউনের মধ্যেই পূর্বঘোষণা ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা গ্রামে মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজার ঘটনায় জেলার তিন উপজেলার আটটি গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় গ্রামগুলোতে মাইকিং করে এসব গ্রামের
বাসিন্দাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন পালনের নির্দেশনা দেন উপজেলা প্রশাসন।

গ্রামগুলো হলো আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা, বৈগইর, মৈশাইর, সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর, সীতাহরণ, বড়ইবাড়ি ও বেড়তলা গ্রাম। এসব গ্রামের কেউ আগামী ১৪ দিন বাড়ি থেকে বের হলেই আইনশৃঙ্খলা বাহিনী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মাসুদ রানা জানান, প্রশাসনের নির্দেশে গ্রামের বাসিন্দাদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে এবং তা বাস্তবায়নে আটটি গ্রাম লকডাউন আরো কঠোর করা হয়েছে। হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে সার্বক্ষণিক পুলিশের টহল রয়েছে।

এসব গ্রামের কাউকে বের হতে দেওয়া হবে না। দোকানপাট বন্ধ থাকবে। যেকোনো প্রয়োজনে নপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা ব্যবস্থা নেবেন। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ১১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে গোটা ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। জেলায় এ পর্যন্ত দুজন এ ভাইরাসে মারা গেছেন। রোগী শনাক্ত হয়েছেন ১৭ জন। এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির
মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় হাজারো মানুষের লোকসমাগমে ব্যবস্থা নিতে না পারায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাৎ হোসেন টিটুকে প্রত্যাহার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী