,

‘প্রথম সমস্যা তাবলিগ জামাত, করোনাভাইরাস ভারতের দ্বিতীয় সমস্যা’

news-image

অনলাইন ডেস্ক : ভারতে করোনার থেকেও বেশি বড় সমস্যা হলো তাবলিগ জামাত। টুইটারে এমন মন্তব্যের পরই শুরু হয় তুমুল বিতর্ক। মুসলিম ধর্মাবলম্বীদের একাংশের রোষের মুখে পড়তে হয় ভারতীয় কুস্তিগির ববিতা ফোগাটকে।

মার্চে লকডাউন শুরুর আগেই দিল্লির নিজামুদ্দিনে জমায়েত হয়েছিলেন তাবলিগ জামাতের সদস্যরা। কিন্তু লকডাউনের পরও সেখানেই থেকে গিয়েছিলেন অনেকে। তল্লাশি চালিয়ে দু’হাজারেরও বেশি জনকে সেখান থেকে বের করে আনে পুলিশ। তারপরই দেখা যায় তাদের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন ববিতা। বুধবার হিন্দিতে একটি টুইট করেন মাস কয়েক আগেই রাজনীতির আঙিনায় পা রাখা ববিতা। তিনি লেখেন, ‘করোনাভাইরাস ভারতের দ্বিতীয় সমস্যা। প্রথম সমস্যা হল অসভ্য জামাতিরা।’ এমন মন্তব্য করায় তার বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন অনেকে। কিন্তু তাতেও দমে যাননি কমনওয়েলথ গেমসে সোনাজয়ী এই কুস্তিগির।

লিখেছেন, আমার টুইট করার পর থেকেই হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জারে নানা ভুলভাল মেসেজ পাচ্ছি। রীতিমতো বাজে ভাষায় আমাকে হেনস্তা করা হচ্ছে। এমনকি ফোন করেও অনেকে হুমকি দিচ্ছে। এই মানুষগুলোকে বলছি, মনে রাখবেন আমি জায়রা ওয়াসিম নই যে আপনাদের হুমকিতে ভয় পেয়ে বাড়িতে বসে থাকব। আমি কোনো ভুল কথা বলিনি। আর যারা করোনা ভাইরাস ছড়িয়েছে, শুধুমাত্র তাদের উদ্দেশেই লিখেছি। আগামী দিনেও নিজের দেশের ভালোর জন্য কথা বলব। এ নিয়ে বোনের পাশে দাঁড়িয়েছেন গীতা ফোগাটও। টুইটারে জোর গলায় জানিয়ে দেন, যেটা ঠিক মনে হবে, নির্ভয়ে দেশের ভালোর জন্য আগামী দিনেও সেটা বলবেন তারা।

লকডাউনের নিয়ম ভাঙার জন্য তাবলিগ জামাতের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বোন রঙ্গোলি চান্দেল। যার জন্য তার টুইটার অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয়। তবে রঙ্গোলির সমর্থনে সুর চড়ান ববিতা। ফের টুইট করেন, দেশের হয়ে সত্যি কথা বললে আজকাল টুইটারও রেগে যাচ্ছে!

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা