,

পিপিই’র মান নিয়ে ৭৫ শতাংশ চিকিৎসক সন্তুষ্ট নন

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসাকর্মীদের জন্য বিতরণকৃত ব্যক্তিগত নিরাপত্তা উপকরণ বা পিপিই নিয়ে সন্তুষ্ট নয় দেশের ১৮টি জেলার ৩৩টি চিকিৎসা প্রতিষ্ঠান এবং ৭৫ শতাংশ চিকিৎসক। একই সঙ্গে এসব এসব চিকিৎসা প্রতিষ্ঠান ৪০ শতাংশ অন্যান্য স্বাস্থ্যকর্মী একইভাবে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে এসব পিপিই মানসম্পন্ন নয়।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্রান্ড স্কুল অফ পাবলিক হেলথ ও বাংলাদেশ হেলথ ওয়াচ যৌথভাবে এক ভার্চুয়াল সমীক্ষার মাধ্যমে আজ এই তথ্য প্রকাশ করেছে। একই কার্যক্রমের আওতায় পাওয়া চিত্র অনুযায়ী গার্মেন্টস কর্মীদের ৪৭ শতাংশ চাকরি হারিয়েছে। অন্যদিকে, যারা চাকরিতে আছেন তারা করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন। পাশাপাশি বেশিরভাগ মানুষই কর্মহীন অবস্থায় দিনযাপন করছেন বলেও ওই প্রতিবেদনে উঠে আসে।

প্রতিবেদনে আরো জানানো হয়, শহর কিংবা গ্রামের শতভাগ মানুষই দেশে ও বিদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য জানেন। তবে এজন্য সতর্কতামূলক কী কী পদক্ষেপ নেওয়া দরকার সেই ক্ষেত্রে শহরের চেয়ে গ্রামের মানুষ কিছুটা কম তথ্য জানেন। আবার পুরুষের তুলনায় নারীরা এই তথ্য কম জানেন বলেও ফোনকলের মাধ্যমে সংগৃহীত সমীক্ষায় তুলে আনা হয়েছে। আজ এক ভার্চুয়াল ব্রিফিংয়ের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মোস্তাক রাজা চৌধুরীর সঞ্চালনায় অন্যান্য গবেষকরা এসব তথ্য উপস্থাপন করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা