যেভাবে প্রতিদিন মাস্ক পরিষ্কার করবেন

news-image

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা মানুষ। হাঁচি-কাশির মাধ্যমে ভাইরাস ছড়ানো ও সংক্রমণ রোধ করতে মাস্ক পরার ওপর জোর দেওয়া হচ্ছে বিশ্বজুড়ে।

বাংলাদেশেও মাস্ক পরা নিয়ে কঠোর নির্দেশনা রয়েছে। ফলে করোনাভাইরাস প্রতিরোধে এখন প্রায় সবাই মাস্ক ব্যবহার করছেন। কিন্তু প্রতিদিন নতুন নতুন মাস্ক পড়া সবার পক্ষে সম্ভব হয় না। ফলে পরিষ্কার করে একই মাস্ক বারবার পরছেন অধিকাংশ মানুষ। তবে নির্দিষ্ট রীতি মেনে জীবাণুমুক্ত না করলে তা হতে পারে ভয়াবহ। উল্টো করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন তারা।

যদি সার্জিক্যাল মাস্ক ব্যবহার করেন তা ফেলে দিতে হয়। কিন্তু এন৯৫ ও সুতির কাপড়ের মাস্ক বা টেরিলিন কাপড়ের মাস্ক এমনকি ঘরোয়া উপায়ে বানানো মাস্ক পরলেও নির্দিষ্ট রীতি মেনে তাদের পরিষ্কার করতে হবে।

আসুন জেনে নেই কীভাবে মাস্ক পরিষ্কার করবেন :
১. মুখ থেকে মাস্ক খুলতে হবে দড়ি, ফিতে বা রাবার ব্যান্ডের অংশ ধরে। মাস্কে সরাসরি হাত দেওয়া যাবে না। এবার তা সাবান পানিতে ভিজিয়ে কেচে নিন। তাতে মাস্ক জীবাণুমুক্ত হবে।

২. ঝুলিয়ে রাখতে হবে মাস্কের ফিতে বা দড়ির অংশ ধরে। যাতে শুকানোর সময় মাস্কের মূল অংশে ধুলোবালি যেন না লাগে।

৩. এ ছাড়া পানি ফুটতে দিয়ে তাতে লবন দিন। এবার ওই লবন মেশানো গরম পানিতে মাস্ক রেখে ফুটিয়ে নিতে পারেন। তাতেও সহজেই জীবাণুমুক্ত হবে মাস্ক। তবে এ ক্ষেত্রেও নিয়ম মেনে কড়া রোদে শুকাতে হবে মাস্ক।

৪. শুকানোর পর মাস্ক ৫-৭ মিনিট ধরে ইস্ত্রি করে নিলেই ফের ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে।

৫. কোনোভাবেই ভেজা মাস্ক পরবেন না। এতে সংক্রামিত হওয়ার ঝুঁকি বেশি থাকে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ