,

‘প্রয়োজনে ঈদের নামাজও বাড়িতে’

news-image

নিউজ ডেস্ক : সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুলআজিজ বিন আবদুল্লাহ আল শেখ বলেছেন, পরিস্থিতির উন্নতি না হলে করোনাভাইরাস সঙ্কেটের মধ্যে আসন্ন রোজার তারাবি নামাজ এবং ঈদের নামাজও যার যার বাসায় পড়তে হবে।

মধ্যপ্রাচ্যের এ দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রশ্নের জবাবে শুক্রবার গ্র্যান্ড মুফতির এ উত্তর আসে বলে সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়।

সৌদি প্রেস এজেন্সি জানায়, মহামারীর মধ্যে মসজিদে জামাতে নামাজ বন্ধ থাকায় আসন্ন রোজায় তারাবির নামাজ কীভাবে হবে, সে বিষয়ে অনেকে ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রশ্ন করছিলেন। মন্ত্রণালয় তখন দিক নির্দেশনা চেয়ে সেই প্রশ্ন গ্র্যান্ড মুফতির কাছে পাঠায়।

উত্তরে শেখ আবদুলআজিজ বলেন, বর্তমান পরিস্থিতিতে বিধিনিষেধের কারণে যদি মসজিদে যাওয়া সম্ভব না হয়, তাহলে বাড়িতেই তারাবির নামাজ পড়া যাবে। ঈদের নামাজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হবে।

সৌদি আরবে ইসলামী আইনশাস্ত্রের কোনো ব্যাখ্যার প্রয়োজন হলে সে বিষয়ে ফতোয়া দেওয়ার চূড়ান্ত এখতিয়ার গ্র্যান্ড মুফতির হাতে ন্যস্ত।

এর আগে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আশ-শেখও আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া রোজার মাসে ঘরে বসেই তারাবি নামাজ পড়ার আহ্বান জানিয়েছিলেন।

সৌদি আরবে এ পর্যন্ত সোয়া ৬ হাজারের বেশি মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে অন্তত ৮৩ জনের।

মহামারীর বিস্তার রোধে মার্চের মাঝামাঝি সময় থেকে সেখানে মসজিদে জামাতে নামাজ পড়া বন্ধ রাখা হয়েছে। মদিনায় মসজিদে নববী কর্তৃপক্ষ বলেছে, এবারের রোজায় মসজিদে ইফতারেরও কোনো আয়োজন করা যাবে না।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর