,

আল্লামা যোবায়ের আহমদ আনসারীর ইন্তেকাল : ইসলামী ঐক্যজোটের শোক

news-image

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওয়ায়েজ বিশিষ্ট আলেমেদ্বীন বেড়তলা জামিয়া রহমানিয়া এ-র প্রিন্সিপাল আল্লামা যোবায়ের আহমদ আনসারী আজ শুক্রবার মাগরিবের কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন।

আল্লামা যোবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে ইসলামী ঐক্যজোট ব্রাক্ষণবাড়ীয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস, সাধারণ সম্পাদক মুফতী বোরহান উদ্দিন কাসেমী আজ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দগণ শোকবার্তায় বলেন, আল্লামা যোবায়ের আহমদ আনসারী ছিলেন ইসলামের একনিষ্ঠ একজন মুখলিস খাদেম।তার গোটা জীবন কাটিয়েছেন মানুষদেরকে ইসলামের দাওয়াত প্রদানের মধ্যে। দেশে বিদেশে ওয়াজ মাহফিলের মাধ্যমে তিনি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ছিলেন অত্যন্ত সুপরিচিত।

ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দ বলেন, আল্লামা যোবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে মুসলিম মিল্লাত হারিয়েছে দ্বীনের এক মুজাহিদকে। তার ইন্তেকালে ইসলামী অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান রাব্বুল আলামীনের নিকট বিশেষ মুনাজাত করেন। পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল শনিবার সকাল ১০টায় বেড়তলা জামিয়া রহমানিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা