সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরও তিন পুলিশ করোনায় আক্রান্ত

news-image

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে এক চিকিৎসক, নার্স ও তিন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছয়জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। শুক্রবার বিকেলে একজনের করোনা নেগেটিভ এলেও পাঁচজনের পজিটিভ আসে।

এর আগে গত এক সপ্তাহে ভৈরবে পাঁচজন করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজকের পাঁচজনসহ ভৈরবে ১০ জন আক্রান্ত হলেন।

গত শনিবার ভৈরব থানা পুলিশের এক এসআই করোনায় আক্রান্ত হন। তার সংস্পর্শে থেকে দায়িত্ব পালন করে আরও তিন পুলিশ করোনায় আক্রান্ত হলেন।

বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানা পুলিশের ওসি মো. শাহিন বলেন, নতুন আক্রান্ত তিন পুলিশ সদস্য আক্রান্ত এসআইয়ের সঙ্গে ডিউটি করেছিলেন। এ নিয়ে চারজন পুলিশ করোনায় আক্রান্ত হলেন।

এদিকে, রোগীদের চিকিৎসা দিতে গিয়ে সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হয়েছেন চিকিৎসক ও নার্স। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি লুবনা ফারজানা বলেন, নতুন করে পুলিশ, চিকিৎসক ও নার্সসহ পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভৈরবে করোনায় আক্রান্ত হলেন ১০ জন।

এ জাতীয় আরও খবর

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর