সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচ্ছিন্ন পা ছাড়াই দাফন হল মোবারকের লাশ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ৬ দিন পেরিয়ে গেলেও মোবারক মিয়ার (৪৫) বিচ্ছিন্ন পা উদ্ধার করতে পারেনি পুলিশ। পায়ের ওই অংশ ছাড়াই দাফন করা হয়েছে তাকে। শুক্রবার ভোররাত ৪টায় নামাজে জানাযা শেষে নবীনগরের কৃষ্ণনগরে হাজিরহাটি গ্রামে দাফন হয়।

জানাযায় প্রায় ৪০/৫০ জন লোক অংশ নেয়। গত ১২ এপ্রিল দাঙ্গাবাজরা মোবারকের বাম পা গোড়াড়ির ওপরের অংশ থেকে কুপিয়ে বিচ্ছিন্ন করে। এরপর কাটা পা হাতে নিয়ে আনন্দ মিছিল করে। এসময় ‘জয়বাংলা’ শ্লোগানও দেয় তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ দিন পর মঙ্গলবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে মারা যান মোবারক। এরপর মরদেহে করোনা সংক্রমন আছে কিনা এর পরীক্ষা শেষে বৃহস্পতিবার বিকেলে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর রাতে লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।

মোবারকের ডান পাও কুপিয়ে আলাদা করার চেষ্টা করা হয়। দুই হাত এবং পিঠেও বেশ কয়েকটি কোপ দেয়া হয় বলে জানিয়েছেন পরিবারের লোকজন। বর্বরোচিত এঘটনা আলোচিত হয় দেশ-বিদেশে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনোজিৎত রায় জানান, মোবারকের পরিবার এখনো কোন মামলা দেয়নি।

তবে ঘটনার পর থেকে এখন পর্যন্ত ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে দাঙ্গাবাজ দু’পক্ষের নেতাও রয়েছে। তবে সরাসরি মোবারককে কোপানোর সঙ্গে জড়িতদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী