নাসিরনগরে মানুষের উপচে পড়া ভীড় : টিসিবি‘র পণ্য বিক্রয় শুরু

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের আজ শুক্রবার থেকে টিসিবি‘র পণ্য সামগ্রী বিক্রয় শুরু হয়েছে। সকাল ৯টা থেকে কলেজ মোড়ে এ টিসিবি‘র পণ্য বিক্রয় কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী। এসময় সহকারি কমিশনার ভূমি তাহমিনা আক্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রথমদিন সকাল থেকে টিসিবি‘র চিনি,মশুর ডাল,সয়াবিন তেল ও ছোলা ক্রয় করতে কলেজ মোড়ে পিকআপ ভ্যানের কাছে স্থানীয় নারী-পুরুষের লাইন ধরে ভিড় করতে দেখা গেছে।এসময় ন্যায্যমূল্যে টিসিবি‘র পণ্য পেয়ে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। সামাজিক দুরত্ব বজায় রেখে টিসিবি‘র পণ্য ক্রয়ে এলাকার জনগনের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম স্বাভাবিক রাখতে টিসিবি‘র পণ্য বিক্রয় কর্মসূচী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ক্রেতারা আশাবাদ ব্যক্ত করেন।

টিসিবি‘র ডিলার মেসার্স লায়েছ উদ্দিন এন্টার প্রাইজের প্রোপাইটর লায়েছ উদ্দিন জানান,নির্ধারিত মূল্যে ছোলা প্রতি কেজি ৬০ টাকা,চিনি প্রতি কেজি ৫০ টাকা,মসুর ডাল প্রতি কেজি ৫০ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা দরে বিক্রি করছেন।

প্রতিদিন একজন ভোক্তা সর্বোচ্চ ৫ লিটার তেল,১ কেজি ডাল,১ কেজি ছোলা ও ২ কেজি চিনি ক্রয় করতে পারবেন। সপ্তাহে ৫দিন টিসিবি‘র পণ্য বিক্রি করা হবে। আগামী রমজান মাস পর্যন্ত এ কর্মসূচী চলবে তিনি জানান।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ