হঠাৎ করে উহানে মৃতের সংখ্যা ৫০ শতাংশ বাড়ালো চীন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকেই ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯। করোনাভাইরাসে চীনে যত মানুষ মারা গেছে তার বেশিরভাগই উহানের। শুক্রবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ হঠাৎ করেই উহানে মৃতের সংখ্যা ৫০ শতাংশ বাড়িয়ে দিয়েছে।

মৃতের সংখ্যা হঠাৎ বাড়িয়ে দেখানোর কারণ হিসেবে কর্তৃপক্ষ বলেছে, কিছু মৃত্যুর ঘটনা ‘ভুলক্রমে’ বাদ পড়ে গিয়েছিল। সেসব তথ্য বিশ্লেষণ করে উহানে মৃতের সংখ্যা পুনরায় প্রকাশ করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চীন করোনাভাইরাসে মৃত্যুর প্রকৃত সংখ্যা উল্লেখ করছে না বলে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে ক্রমাগত বেইজিংকে চাপ দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করে আসছে চীন। এমন পরিস্থিতিতে উহানে মৃতের সংখ্যা ৫০ শতাংশ বাড়িয়ে দেখাল চীন।

স্থানীয় শহর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, উহানে মোট মৃতের সংখ্যার সঙ্গে নতুন করে ১ হাজার ২৯০ জনকে যুক্ত করা হয়েছে। ফলে উহানে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৮৬৯ জনে।

উহানে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় চীনে মোট মৃতের সংখ্যাতেও পরিবর্তণ এসেছে। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩২ জনে। সে হিসেবে চীনে মোট মৃতের হার এক লাফে বেড়ে গেছে ৩৯ শতাংশ।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, উহানের কোনো গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়েছে। ভাইরাস সংশ্লিষ্টতার বিষয়ে চীনের কার্যক্রমকে নজরদারির মধ্যে এনে তদন্ত চাইছে যুক্তরাষ্ট্র। চীন সে অভিযোগ অস্বীকার করেছে। তবে এর আগে বেইজিং বলেছিল, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মাধ্যমে উহানে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এ নিয়ে ওয়াশিংটন-বেইজিংয়ের মধ্যে তুমুল বাগযুদ্ধ চলছিল।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ