,

আরও এক শিশুর করোনা নিয়ে জন্ম

news-image

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে জন্ম হলো আরও এক শিশুর। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে প্লাসেন্টার (গর্ভের ফুল) মাধ্যমে মায়ের গর্ভে থাকা অবস্থায় ওই শিশু করোনা আক্রান্ত হয়। কিন্তু ঐ শিশুর মায়ের শরীরে করোনার কোনো উপসর্গ দেখা যায়নি। তাই শিশুটির শরীর যে প্রাণঘাতী এ ভাইরাস বহন করছেন সে ব্যাপারেও কোনো ধারণা ছিল না কারো।

জানা গেছে, গত ১৫ এপ্রিল দেশটির ময়োবম্বা শহরের আল্টো মায়ো হাসপাতালে ওই শিশুর জন্ম হয়। জন্মের পর তার শারীরিক অবস্থা ভালো ছিল। তবে হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষার মাধ্যমে জানতে পারেন, মা-শিশু দুজনেই করোনাভাইরাসে আক্রান্ত। পরে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া গত দু-এক সপ্তাহের ভেতর ওই মায়ের কাছাকাছি যেসব আত্মীয়-স্বজন এসেছিলেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে যুক্তরাজ্যে মায়ের গর্ভ থেকে প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। তবে করোনাভাইরাস আক্রান্ত প্রথম শিশু জন্ম হওয়ার ঘটনা পেরুতে এটাই প্রথম এবং বিশ্বের মধ্যে দ্বিতীয়। পেরুতে প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশটিতে ১১ হাজার ৪৭৫ জন আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ২৫৪ জনের।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা