,

পুলিশের মুখের ওপর করোনা আক্রান্ত ব্যক্তির কাশি, অতঃপর…

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস হয়েছে দাবি করে এক পুলিশ অফিসারের মুখের ওপর কাশি দেওয়ার অপরাধে ব্রিটেনে এক ব্যক্তিকে ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার দেশটির একটি আদালত তাকে এই কারাদণ্ড দেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, গত ৮ এপ্রিল ৩৯ বছর বয়সী জেসন ক্লার্ক নামে ওই ব্যক্তি রাস্তায় একজনকে গালিগালাজ করছিল। তখন তাকে থামাতে গেলে পুলিশ কনস্টেবলের মুখের ওপর তিনি কাশি দেন এবং বলেন তিনি কোভিড-১৯ এ আক্রান্ত। পরে তাকে আটক করে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ব্রিটেনের একজন সরকারি কৌঁসুলি আইনজীবী বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে একজন পুলিশ অফিসারের মুখের ওপর ইচ্ছা করে কাশি দেওয়া বিপদজনক এবং অমার্জনীয় অপরাধ।’

ওই আইনজীবী আরও বলেন, ‘যে কারোর প্রতি এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য, বিশেষ করে একজন অফিসারের প্রতি যিনি অপরিহার্য সেবার অংশ হিসেবে তার কর্তব্য পালন করছিলেন।’

যুক্তরাজ্যে করোনা আক্রান্তদের সেবা দিতে গিয়ে এ পর্যন্ত ৩০ জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন। বিশ্বব্যাপী মারা গেছে কয়েক হাজার। সে কারণে স্বাস্থ্য ও নিরাপত্তাকর্মীদের সুরক্ষার বিষয়টিতে বার বার জোর দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা