প্রত্যেক নাগরিককে ৭৮ হাজার টাকা দেবে জাপান

news-image

অনলাইন ডেস্ক : নভেল করোনাভাইরাসের আর্থিক ক্ষতি মোকাবিলায় দেশের প্রত্যেক নাগরিককে বাংলাদেশি মুদ্রায় ৭৮ হাজার টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, সংসদে এই প্রস্তাব পাস হলে টাকা বিতরণ করা হবে।

পৃথিবীর তৃতীয় শক্তিশালী অর্থনীতির দেশ জাপান শুরুতে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রায় আড়াই লাখ টাকা করে দেয়ার সিদ্ধান্ত নেয়। পরে সাধারণ মানুষের সমালোচনার মুখে এই সিদ্ধান্ত পরিবর্তন করে প্রত্যেক নাগরিককে আর্থিকভাবে সাহায্য করার সিদ্ধান্ত হয়েছে।

করোনাভাইরাসের কারণে জাপানের টোকিওসহ মোট সাতটি শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটিতে ৯ হাজার মানুষ আক্রান্ত হওয়ার পাশাপাশি ২০০ জনের মৃত্যু হয়েছে।

অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় ব্যাংক অব জাপান চলতি অর্থ বছরের জন্য বড় একটি প্রজেক্ট হাতে নিচ্ছে। এই মাসের শেষ দিকে সেটি চালু হতে পারে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ