,

নাসিরনগরে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঝালমুড়ি খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত রজব আলী(২০) মারা গেছেন। বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত রজব আলী উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের ইউসুফ আলীর ছেলে।এ ঘটনায় নাসিরনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়,বড়নগর গ্রামের বাজারে মঙ্গলবার সন্ধ্যায় ঝালমুড়ি খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রজব আলী সাথে করিম মেম্বারের লোকজনের কথা কাটাকাটির এক পর্যায়ে দু‘পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংর্ঘষ বাঁেধ। সংর্ঘষে উভয় পক্ষে প্রায় ১০ জন আহত হয়। সংঘর্ষ চালাকালে রজব আলী মাথায় আঘাত পান।

রাতেই আশংকাজনক অবস্থায় রজব আলীকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিলে সেখানে তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় রজব আলী মারা যায়। ঘটনার সংবাদ পেয়ে বুধবার রাতে রহমত আলী ও সাবেক মেম্বার করিম মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁেধ। সংবাদ পেয়ে চাতলপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

এ ব্যাপারে নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ মোঃ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়,এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা