সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু, তড়িঘড়ি করে দাফন

news-image

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সোনিয়া (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিয়া ধলীপাড়া গ্রামে নানার বাড়িতে ওই গৃহবধূর মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে কালিয়া গোহাইলপাড়া এলাকায় বাবার বাড়িতে তার লাশ দাফন করা হয়েছে।

এ সংবাদ ছড়িয়ে পড়ায় এলাকায় করোনা আতঙ্ক বিরাজ করছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ওই গৃহবধূকে তার স্বামীর বাড়ি পাশের উপজেলা ঘাটাইলের গারোবাজার থেকে সখীপুরে কালিয়া গ্রামের নানা বাড়ি আনা হয়। কিছুক্ষণ পর থেকেই শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। সন্ধ্যার পর তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আবদুস সোবহান জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ‘র‌্যাপিড রেসপন্স টিম’ এর মাধ্যমে রাত ৮টার দিকে ওই গৃহবধূর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। ওই নারী ৩-৪ দিন ধরে স্বামীর বাড়িতে জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা ও গলাব্যথায় ভুগছিলেন।

কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান জানান, প্রস্তুতি থাকলেও বৃষ্টির কারণে রাতে লাশ দাফন হয়নি। বৃহস্পতিবার সকালে গৃহবধূর বাবার বাড়িতে লাশ দাফন করা হয়েছে। তবে এ নিয়ে এলাকায় করোনা আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী