,

করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ২৭ হাজার ছাড়ালো

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ হাজার ৫০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে ১ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আগের দিন এ সংখ্যা রেকর্ড ২ হাজার ৫০০ ছিল। অর্থাৎ আগের দিনের চেয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা কমেছে। এ নিয়ে করোনাভাইরাসে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬শ’র বেশি।

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে ৬ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবারই আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮০০ জন।

দেশটিতে করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে। সেখানে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৪২ জনে। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় এ অঙ্গরোজ্যে ৭৫২ জনের মৃত্যু হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় দেশটিতে করোনাভাইরাসে আরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে। তাদের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ২৮ হাজার ২৯৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৬ লাখ ৪১ হাজার ৯১৯ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা