,

আরও ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেবো, বললেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সব শ্রেণির মানুষদের সহযোগিতার জন্য আরও ৫০ লাখ রেশন কার্ড করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা বিভাগীয় জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ কথা জানান।

সকাল ১০টা ১০ মিনিটে গণভবন থেকে এই ভিডিও কনফারেন্স শুরু হয়। আজ ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সকর্মকর্তাদের সঙ্গে কনফারেন্স করছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘যেহেতু সবকিছু এখন বন্ধ। অনেক মানুষের কষ্ট হচ্ছে। যারা দিনমজুর কৃষক-শ্রমিক-মেহনতী মানুষ, খেটে খাওয়া মানুষ, ছোট ব্যবসায়ী, এমনকি নিম্নবিত্তদের অনেক কষ্ট হচ্ছে। আমরা প্যাকেজ ঘোষণা করেছি। সবাইকে সহযোগিতা করব। এমনকি এটা আমরা শুরু করেছি। মানুষের কাছে হাত পাততে পারে না যারা, তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘৫০ লাখ মানুষের জন্য রেশন কার্ড করা আছে, যারা ১০ টাকার চাল পায়। আমরা সিদ্ধান্ত নিয়েছি আরও ৫০ লাখ মানুষের রেশন কার্ড করে দেবো। আমরা এমনি দিতে গেলে অনেক সময় সমস্যা হয়। সেই ধরনের কিছু ঘটনা ঘটার ফলে এটা স্থগিত করে তালিকা করার জন্য নির্দেশ দিয়েছি।’

‘আমরা যে অতিরিক্ত ৫০ লাখ রেশন কার্ড দেবো সেখানে আমাদের সামাজিক সুরক্ষা যারা পাচ্ছেন এবং ইতোমধ্যে যাদের রেশন কার্ড আছে তাদের বাদ দিয়ে করতে হবে। যাদের সত্যিকারের প্রয়োজন তাদের নামটা যেন তালিকায় থাকে’ যোগ করেন আওয়ামী লীগ সভাপতি।

কনফারেন্সে করোনা পরিস্থিতিতে চিকিৎসক, নার্সসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রত্যেকেই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলেও জানান সরকারপ্রধান।

তিনি আরও বলেন, ‘এই করোনাভাইরাস এমন একটা জিনিস সারা বিশ্বে এ ধরনের ঘটনা আর কখনো দেখা যায়নি। সারা বিশ্বে ২৫০ কোটি মানুষ ঘরবন্দী। এটি একটি অদৃশ্য শক্তি, যা চোখে দেখা যায় না। এর প্রভাবে সারা বিশ্ব একটা জায়গায় চলে এসেছে। সারা বিশ্বের অর্থনীতিবিদরা বলছেন, সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা হবে। এভাবে চিন্তা করে আমরা ইতোমধ্যেই ৯২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ তৈরি করেছি।’

করোনায় ঢাকা ও নারায়ণগঞ্জ জেলাসহ বেশ কয়েকটি জেলা সবথেকে বেশি আক্রান্ত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অন্যান্য জেলায়ও কিছু আছে। কিন্তু ঢাকা এবং এর আশপাশে ভাইরাস কেন এত বেশি হলো। এটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। এ রোগে এ পর্যন্ত যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি আমি। যারা এখন চিকিৎসারত আছেন তারাও দ্রুত আরোগ্য লাভ করুক, এটাই আমি চাই।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা