রংপুর জেলাকে লকডাউন ঘোষণা

news-image

সোহেল রশীদ, রংপুর : মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি ও বিস্তার প্রতিরোধের উদ্দেশ্যে অনির্দিষ্টকালের জন্য রংপুর জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করেছে জেলা প্রশাসন।

আজ বুধবার বিকেলে জেলা প্রশাসক মো. আসিব আহসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে রংপুর জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত্র জেলা কমিটি, রংপুর কমিটির সভার সিদ্ধান্ত ও জেলা সিভিল সার্জনের সুপারিশক্রমে সকলের সাথে আলোচনা করে রংপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ কার্যকর হবার সময়ে, যে কোন উপায়ে/মাধ্যমে, যে কোন পথে রংপুর জেলায় জনসাধারণের প্রবেশ ও জেলা থেকে বহির্গমন সম্পূণরুপে নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এতে আরো বলা হয়, সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান অর্থাৎ রোগীবাহী গাড়ি, ওষুধ, পণ্যবাহী, কৃষিপণ্য ও সংবাদপত্রসহ সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও মালবাহী গাড়ি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ বুধবার রাত ১০ টা থেকে কার্যকর ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়াও পূর্বের ন্যায় ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ