শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেলে প্রস্তুত হচ্ছে করোনা ইউনিট

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাস উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসা রোগীদের বার্ন ইউনিটে রেখে নমুনা সংগ্রহ করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও এর আগে একবার এমন সিদ্ধান্ত নিয়েও পরে বাতিলের খবর আসে।

করোনা ইউনিটের জন্য বুধবার বিকাল থেকে ঢামেকের বার্ন ইউনিট থেকে সব দগ্ধ রোগী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে স্থানান্তর করা হচ্ছে।

ঢামেকের বার্ন ইউনিটটি ৩০০ শয্যার। তবে এতে রোগী থাকতো ৪০০ থেকে সাড়ে ৪০০ রোগী।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, করোনা সাসপেক্ট (সন্দেহভাজন) রোগীদের প্রথমে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে রাখা হবে এবং তাদের নমুনা সংগ্রহ করে ঢাকা মেডিকেল কলেজে পরীক্ষা করা হবে। এই পরীক্ষায় পজিটিভ পেলে সে অনুযায়ী রোগীর ব্যবস্থা নেয়া হবে। আশা করি দুই-তিনদিনের মধ্যে সব রোগী স্থানান্তর করতে পারব।

তিনি জানান, অ্যাম্বুলেন্স যোগে ঢামেক বার্ন ইউনিট থেকে রোগী স্থানান্তর করা হচ্ছে। সব রোগী স্থানান্তর হওয়ার পর তৈরি হবে ঢামেক হাসপাতালের করোনা ইউনিট।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ