শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ মালদ্বীপে খাবার ও ওষুধ পাঠাচ্ছে

news-image

নিউজ ডেস্ক : মালদ্বীপে ১০০ টনের বেশি খাবার, ওষুধ ও চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ। এসব সরঞ্জাম নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ বুধবার মালদ্বীপের উদ্দেশে রওয়ানা হচ্ছে বলে বার্তা সংস্থা বাসস জানায়।

কোভিড-১৯ মাহামারির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মালদ্বীপে এ ত্রাণ সহায়তা পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মালেতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই ত্রাণ সহায়তার সমন্বয় করছে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ওষুধ প্রশাসন অধিদপ্তর, সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও কর্তৃপক্ষ এবং স্থানীয় কিছু ওষুধ কোম্পানি যৌথভাবে মালদ্বীপের জন্য এই ত্রাণ সামগ্রী সংগ্রহের জন্য কাজ করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন মালদ্বীপের পররাষ্টমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সংহতি প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ করোনাভাইরাস প্রার্দুভাব মোকাবেলায় মালদ্বীপের পাশে আছে।

বাংলাদেশ ১৫ মার্চ সার্ক নেতাদের ভিডিও কনফারেন্সে এ অঞ্চলের কোভিড-১৯ মোকাবেলায় ভারত প্রস্তাবিত সার্ক তহবিল গঠনে দেড় মিলিয়ন ডলার প্রদানের প্রতিশ্রুতি দেয়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ