,

করোনায় বিশ্বজুড়ে মৃত্যু সোয়া লাখ ছাড়ালো

news-image

ডেস্ক রিপোর্ট : বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরও ৭৪ হাজারের বেশি মানুষ। ফলে বিশ্বজুড়ে কোভিড-১৯য়ে আক্রান্ত হয়ে সোয়া লাখের বেশি মানুষ মারা গেল।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় ও মেডিসিনের সূত্র অনুযায়ী এই মুহূর্তে মৃতের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭২৫ জন। আর বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন আরও প্রায় ২০ লাখের মতো মানুষ, অর্থাৎ ১৯ লাখ ৯৯ হাজার ৩৭৯ জন।
করোনা থেকে সেরে উঠেছেন আরও ৪ লাখ ৭৮ হাজার ৯৩২ জন। তবে এখনও চিকিৎসাধীন রয়েছেন বিশ্বের প্রায় ১৪ লাখের মতো মানুষ। এদের মধ্যে ৫১ হাজার ৬০৫ জনের অবস্থা গুরুতর।
বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যু এই দুই বিভাগেই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এখানে মোট আক্রান্ত হয়েছে ৬ লাখের বেশি মানুষ। আর মারা গেছে ২৬ হাজার ৬৪ জন।
দ্বিতীয় স্থানে থাকা ইতালিতে আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ৬২ হাজার ৪৮৮ জন এবং মারা গেছে ২১ হাজার ৬৭ জন।
করোনায় মৃত্যুতে বিশ্বের তৃতীয় স্থানে থাকা স্পেনে মারা গেছে মোট ১৮ হাজার ২৫৫ জন। তবে মোট করোনায় আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউরোপের এই দেশটি। এখানে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৬০ জন।
এছাড়া ইউরোপের আরেক দেশ ফ্রান্সে মোট আক্রান্ত ১ লাখ ৪৩ হাজার ৩০৩ জন এবং মৃত্যু ১৫ হাজার ৭২৯ জন। জার্মানিতে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৩২ হাজার ২১০ জন এবং মোট মৃত্যু ৩ হাজার ৪৯৫ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা