,

৩ লাখ টাকা পাবে করোনায় মারা যাওয়া প্রবাসীর পরিবার

news-image

কূটনৈতিক প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশি কর্মীর পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এছাড়া করোনা পরিস্থিতির কারণে চাকরি হারিয়ে দেশে ফেরা বাংলাদেশিদের ৫ থেকে ৭ লাখ টাকা ঋণ দেবে সরকার।

বুধবার (১৫ এপ্রিল) আটকে পড়া প্রবাসীদের ফেরত আনা নিয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক এই ঘোষণা দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, প্রবাসী কর্মীরা দেশে ফিরে আসার সঙ্গে সঙ্গে বিমানবন্দরে ৫ হাজার টাকা যাতায়াত খরচ পাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী একে আবদুল মোমেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রত্যাবাসন, জাতীয়তা যাচাইকরণ, পৃথকীকরণ, প্রবাসীদের ত্রাণ, বিভাগের মধ্যে সমন্বয়, বন্ধু দেশে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রেরণ, প্রত্যাবাসন পরবর্তী প্রস্তুতি ইত্যাদিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এর আগে ৫ এপ্রিল প্রবাসীদের দেশে ফেরত আনা সম্পর্কিত আন্তঃমন্ত্রণালয়ের প্রথম বৈঠকটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ও দ্বিতীয় বৈঠকটি ৯ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা